মো. মুশফিক হাওলাদার, ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত লালমোহন উপজেলা শাখার যুব ও ক্রীড়া সভাপতি এম.এ হাসান বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই।
আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চরভূতা ইউনিয়নের রহিমপুর ১নং ওয়ার্ডের আয়োজনে ফাইনাল খেলার উদ্বোধন কালে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে।
যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ। তাই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে থেকে সোনার বাংলা বিনির্মানে তোমাদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার যুব ও ক্রীড়া সেক্রেটারি সোলাইমান জমাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন পৌরসভার সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকিরসহ এলাকার গন্যমাণ্য বৃক্তিবর্গ।
উল্লেখ্য এই ফুটবল খেলাটি ছিল ব্যতিক্রমধর্মী খেলা। ফরজ তরক না করে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এখানে মোট ০৯টি দল অংশ গ্রহণ করেছিল। সব দলকে হারিয়ে আজ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেছে।
১নং রহিমপুর একাদশ বনাম ৪নং চরভূতা একাদশ । ফুটবল খেলায় প্রথম ৬০ মিনিটে রহিম ০১ ও চরভূতা ০১ গোলে অপরাজিত থাকেন। পরবর্তীতে আরও ১০ মিনিট বারিয়ে দেওয়া হয়েছে এতে রহিমপুর আরও ০১টি গোল করে রহিমপুর ০২, চরভূতা ০১, রহিমপুর একাদশ চরভূতা একাদশকে ২/১ গোলে পরাজিত করেন।
পরর্বতীতে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।