আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিদিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে ২টায় শেষ হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১অক্টোবর।

করোনা মহামারির কারণে চার মাস পিছিয়ে গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগ মুহূর্তে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে

বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ১৭ জুন শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর নতুন সূচি প্রকাশ করা হয়।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, উপজেলায় এবার এসএসসি, দাখিল ও ভোকেশনাল সবমিলিয়ে মোট পরীক্ষার্থী ৭৫০২ জন ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ