বরগুনা পাথরঘাটা প্রতিনিধি :তাওহীদুল ইসলাম:
পাথরঘাটা বরগুনা বিহঙ্গ দ্বীপ সংলগ্ন পাথরঘাটার রুহিতা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৬ আগস্ট) বেল ১১ টার দিকে রুহিতা বটতলা মাছ বাজারের একটি মাছের আড়ত থেকে উদ্ধার করে স্থানীয় বন্যপ্রানি প্রেমি জাকির মুন্সি।
উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, রুহিতা বটতলা মাছ বাজারের স্থানীয় হেলালের মাছের আড়ত প্রতিদিনের মতো সকালে খুলে। আড়তে মাছ সংরক্ষণের জন্য রাখা ককসিডের মধ্যে সাপটি দেখে ভয়ে চিৎকার দেয় হেলাল।
পরে হেলাল আমাকে খবর দিলে দ্রুত ওই আড়তে গিয়ে অজগরটি দেখতে পেয়ে তা উদ্ধার করে বনবিভাগকে খবর দেই।
জাকির মুন্সি আরও বলেন, এর আগেও আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি। যা সুন্দরবন সহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি।
বন বিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, অজগরটি উদ্ধারের খবর শুনেছি। অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।