মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উত্তর মধ্যপাড়া মাণবিক সংগঠনের দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আইসড টোকিও জাপান কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে তিন শতাধিক সুবিধা বঞ্চিতদের হাতে নগদ ৫শ’ টাকা করে প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় উত্তর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইসড টোকিও জাপান কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিমু উদ্দিন। মোস্তফাগঞ্জ মাদ্রাসা ও জামিয়া দ্বীনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডা. খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
সম্মানিত অতিথি ছিলেন ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হালদার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও ,মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর্জা মোহাম্মদ হায়দার নেকবর, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ, সাবেক চেয়ারম্যান আজিম আল-রাজী, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. শামীম হাওলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠনের উপদেষ্টা মো. জামিল হোসেন, উপদেষ্ঠা নজরুল ইসলাম তালুকদার, মানবিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল মৃধা, প্রচার সম্পাদক সুমন শেখ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মানবিক সংগঠনের কোষাধ্যক্ষ হাফেজ আবুল কালাম। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।