আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর গ্রামের অর্ধশতাধিক মানুষের মাঝে প্রধান মন্ত্রীর উপহারের এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়ার(দারোগালি) সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য দেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. শাহাদাৎ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আহাদনুর মোল্লা, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন পাখি,কোহিনূর ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ