আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে জুলহাস হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে জুলহাস হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাসস্ট্যান্ডে ঘন্টা ব্যাপি মানববন্ধনে নারী পুরুষসহ প্রায় ৩ হাজার লোক অংশ নেন।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জুলহাস হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ করেন। এছাড়া মানববন্ধনে নিহতের মা, স্ত্রী, ভাই ও বোনসহ স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

প্রসঙ্গত, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের মজিবুর রহমান ওরফে মজিবুর ডাকাতের বাড়ির ছোট বাচ্চাদের সঙ্গে প্রতিবেশি জুলহাসের বাড়ির ছোট বাচ্চাদের ঝগড়া হয়।

ঝগড়াকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি জয়মন্টপ বাসস্ট্যান্ডে মজিবর রহমান ওরফে মজিবর ডাকাত, তার ছেলে জিলাল ও দুলালসহ ২১ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে জুলহাসের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করেন।

হত্যাকান্ডের পরের দিন নিহতের বড় বোন বাদি হয়ে ২১ জনকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ মজিবর রহমান ওরফে মজিবর ডাকাত(৭৫) ও মানিক (২৫) নামে দুই আসামিকে গ্রেফতার করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ