নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রভাবশালীদের দখলে থাকা ৩১২ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ওই খাস জমিগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন।
উদ্ধার করা জমিতে ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের ৯৪ টি ঘর নির্মাণ করা হচ্ছে। শনিবার দুপুরে আশ্রয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। তৃতীয় ধাপের আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা।
এদিন আশ্রয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা,
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা, মানিকগঞ্জ জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা মেহের নিগার সুলতানা, সহকারী কমিশনার(ভূমি) শাম্মা লাবীবা অর্ণব, ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।