আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে ৩০ পিচ ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম(২২)নামে এক যুবককে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকেলে উপজেলার বায়রা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল ইসলাম ওই এলাকার সায়েদ আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাজী কামরুজ্জামান জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়রা বাজারে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার শহিদুল ইসলামকে বায়রা বাজার থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সিঙ্গাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ