সিঙ্গাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলা আওয়ামী লীগের (অস্থায়ী) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাইর গার্লস স্কুল রোডে এ কার্যালয় উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মমতাজ বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার প্রমুখ।
এসময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,
ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়া, গাজী কামরুজ্জামান, আব্দুল হালিম,সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম রাজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান,
জেলা পরিষদের সাবেক সদস্য কোহিনূর ইসলাম সানি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।