নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিঙ্গাইর থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় থানা চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ -২ আসনের সাংসদ মমতাজ বেগম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) অপু মোহন্ত,
উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, সহকারী পুলিশ সুপার(সিঙ্গাইর সার্কেল) মোঃ রেজাউল হক,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সায়েদুল ইসলাম প্রমুখ।