নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিংগাইরে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। গাঁজা বহনের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলো- উপজেলার গোবিন্দল এলাকার তোতা দেওয়ানের ছেলে বুলেট দেওয়ান(৩৫)।
বুধবার(১৪ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর নয়াডাঙ্গী একতা কাঁচামালের আড়ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত (ঢাকা মেট্টো-গ-১৩-২৮৩৮) প্রাইভেটকারও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার তত্বাবধানে এসআই মোঃ সুমন মিয়া,
এসআই মাহফুজুল হাসান ও এএসআই মোঃ মাজহারুল ইসলামের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা, ব্যবহৃত প্রাইভেটকারসহ মাদক কারবারীকে ভোর রাতে গ্রেফতার করেন ।
থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।