আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে ভুট্টাক্ষেতে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান মুকুলঃ

মানিকগঞ্জের সিংগাইরে ভুট্টাক্ষেত থেকে যদু খাঁ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় ভুট্টাক্ষেতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের ভাতিজা ও ধল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ইছাক খান বলেন, শনিবার জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা নিহতের ছেলে আতোয়ার রহমানের নামে থানায় একটি চাঁদাবাজি মামলা করে। রাতে পুলিশ আসামি ধরতে ওই বাড়িতে যায়। এরপর থেকেই যদু খাঁ নিখোঁজ ছিলেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির অদূরে একটি ভুট্টাক্ষেত থেকে যদু খাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটন করতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ