আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে ট্রাকের ধাক্কায় শুঁটকি ব্যবসায়ির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে ইট ভর্তি ট্রাকের ধাক্কায় বাবুল দেওয়ান (৫০) নামের এক শুঁটকি ব্যবসায়ির মৃত্যু হয়েছে।

শুক্রবার(১৮ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল দেওয়ান ওই ইউনিয়নের খৈয়ামুরি গ্রামের মৃত. সমুর উদ্দিনের পুত্র।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বাবুল দেওয়ান দীর্ঘদিন যাবৎ সাইকেল যোগে উপজেলার বিভিন্ন বাজারে শুঁটকি মাছের ব্যবসা করে আসছিল।

শুক্রবার ভোরে সাইকেল যোগে স্থানীয় গোলাইডাঙ্গা বাজারে যাওয়ার সময় আমতলা মোড়ে পৌঁছালে ঢাকাগামী অজ্ঞাত ইট ভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়।

এতে সে গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক(এসআই)শাহজালাল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে লাশটি ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ