আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে আব্দুল মান্নান(৫০) নামে এক ব্যক্তির চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার জামশা ইউনিয়নের উত্তর জামশা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। আব্দুল মান্নান উপজেলার তালেবপুর ইউনিয়নের কিফাজ উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান জামসা এলাকার চিহ্নিত ডাকাত সর্দার ইজ্জত আলীর বোন জামাই। সে নিজেও একজন পেশাদার ডাকাত।

তার বিরুদ্ধে সিঙ্গাইর থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির মামলা রয়েছে। গত বুধবার বিকেলে গরুর ঘাস কাটার জন্য আব্দুল মান্নান বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।

বৃহস্পতিবার সকালে উত্তর জামসা নদীর পাড়ে আব্দুল মান্নানের দুই চোখ উপড়ে ফেলা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

এলাকাবাসীর ধারণা, পূর্ব শক্রতার জেরে দুর্বৃত্তরা আব্দুল মান্নানকে রাতে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে গেছে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম মোল্লা বলেন, আব্দুল মান্নান বাড়িতে থাকেন না। মাঝে মধ্যে বাড়ি আসেন। হত্যার একদিন আগে সে বাড়িতে আসে।

ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ