আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরের ধল্লা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা

মোঃ শামীম হোসেন:

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিংগাইরের ধল্লা এলাকায় বসেছিল বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। বৃহস্পতিবার সকালে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের প্রজন্ম মুক্তিযোদ্ধা পরিবার আয়োজিত ফোর্ড নগর শিশু একাডেমী স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দিনব্যাপী চলে নানা আয়োজন।

মিলন মেলা অনুষ্ঠানের আলোচনা সভায় যুদ্ধের সময়কার বিভিন্ন স্মৃতিচারণ করেন সিংগাইর উপজেলার ডেপুটি কমান্ডার বশির আহমেদ, ধল্লা ইউনিয়ন কমান্ডার আব্দুর রহমান।

আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাধীনতা নিয়ে বিভিন্ন কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করা হয়।
মুক্তিযুদ্ধাদের নিয়ে মিলন মেলার আয়োজক প্রজন্ম মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোস্তিফিজুর রহমান মুকুল ও মনোয়ার হোসেন বলেন,

এই প্রথম মুক্তিযোদ্ধাদের নিয়ে এরকম একটি মিলন মেলা হয়েছে ধল্লা ইউনিয়নে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের মাঝে ভাতৃত্ববোধ সৃষ্টির লক্ষেই আমাদের এ প্রচেষ্টা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ