নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি সাম্প্রদায়িক হামলায় গ্রেফতার আসামিদের প্রচলিত আইনে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
শনিবার (০৬ নভেম্বর) দুপুরে সাভারের দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন আইনজীবিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাম্প্রদায়িক হামলার আসামিদের বিচার কাজ দ্রুত সময়ের মধ্যে নিষ্পন্ন করা হবে। এর জন্য নতুন আইন প্রনয়ন করা হবে না। নতুন করে আইন প্রনয়ন করে বিচার কার্যক্রম পরিচালনা করলে বিচারকাজ দীর্ঘ সময়ের ব্যাপার।
এ এম আমিন উদ্দিন বলেন, এঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। সাম্প্রদায়িকতা বিনিষ্টকারীরা দেশ ও সমাজের শত্রু। এই দেশে কোন দুস্কৃতিকারীদের জায়গা হবে না। বাংলাদেশ শান্তি প্রিয় দেশ। যারা এই সামপ্রদায়িক হামলার সাথে জড়িত সকলের বিচার দ্রুত সময়ের মধ্যে হবে বলে আমার বিশ্বাস।
তিনি বলেন, অসাম্প্রদায়িক এই দেশে সকল ধর্মের মানুষ এক সাথে শান্তিতে বসবাস করবে। রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের ঘৃণ্য ঘটনাটি ঘটানো হয়েছে। ইতিমধ্যে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনেছে সরকার। এ ব্যাপারে মামলা হয়েছে এবং বিচার প্রক্রিয়াধীন রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খাঁন, আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।