মোঃ শামীম হোসেন :
সিম্ফনি মোবাইলের সাভার এরিয়ার ভ্যালুড রিটেইলারদের নিয়ে একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেলো “গ্রান্ড পার্টনারস মিট-২০২১”। রবিবার দিনব্যাপী সাভার থানা রোডের সুমাইয়া রেস্টুরেন্টে জারা কর্পোরেশনের আয়োজনে গ্রান্ড পার্টনারস মিট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেড অব সেলস আবু সায়েম, ডেপুটি হেড অব সেলস জিয়াউর রহমান, ডিস্ট্রিবিউশন এবং লজিস্টিক হেড মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন ডেপুটি আর. এস. এম. মোঃ শামীমুল ইসলাম, জেড এস এম আজিজুর রহমান এবং ম্যানেজার হৃদয় মাহমুদ।
আয়োজনটি সম্পন্ন করেন জারা কর্পোরেশনের সত্ত্বাধিকারী জানে আলম। পুরো অনুষ্ঠানে ছিলো সাভার এরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রিটেইলারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন আকর্ষনীয় ইভেন্ট। প্রত্যেকটা রিটেইলারকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং রিটেইলারদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক নেন ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ।
বেস্ট অব বেস্টদের ক্রেস্ট এবং আকষর্নীয় গিফট প্রদান করা হয়। একাধিক হ্যান্ডসেট এবং জেবিএল স্পিকারসহ অর্ধডজনেরও বেশী র্যাফেল ড্র গিফট ছিলো রিটেইলারদের জন্য। এবং সর্বশেষ আলো আঁধারি পরিবেশে এক ঝাঁক শিল্পির অসাধারণ পারফরম্যান্সের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।