নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম সাভার উপজেলা আওয়ামী লীগ,
স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের প্রায় ৭ শতাধিক নেতা কর্মীরা উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি।
এসময় তিনি বলেন আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার বৃহত্তর একটি রাজনৈতিক দল। বিএনপি জামায়াত দেশে যড়যন্ত্র শুরু করেছে, মাননীয় প্রধানমন্ত্রী সকলকে ঐক্য বদ্ধ থেকে দলকে শক্তি শালী করার আহবান জানান বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আশরাফ হোসেন চৌধুরী মাসুদ ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ফারুক হাসান তুহিন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি,
হাজী আব্দুল গনি সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি, নজরুল ইসলাম মানিক মোল্লা সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফখরুল আলম সমর সাভার উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল , সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ অন্যানরা।