মোঃ শামীম হোসেন:
ভূমি অফিসে না এসে, ভূমি সেবা গ্রহণ করুন,” এই স্লোগানকে সামনে রেখে সাভারে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারা দেশের এসিল্যান্ড ও তহসিল অফিসে একযোগে শুরু হয়েছে “ভূমি সেবা সপ্তাহ ২০২২”।
সপ্তাহব্যাপি চলবে এই সেবা কার্যক্রম। বুধবার সকাল থেকেই সাভার উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণে সেবা চত্বরে প্রথম দিনে আগত সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়েছে।
এসময় সম্পূর্ণ বিনামূল্যে নামজারীর আবেদন করে দেয়া হয়েছে, ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে এবং নামজারি আবেদন চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান বলেন, “ভূমি সেবা সপ্তাহ ২০২২” এর মূল লক্ষ্য হচ্ছে শতভাগ ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় করা ও জনগনের কাছে ইমিউটেশন সেবা পৌঁছে দেয়া।
দেশের সকল জনগণ ঘরে বসে অনলাইনের মাধ্যমে বা তাদের নিকটস্থ সংশ্লিষ্ট ইউডিসি ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সহায়তা নিয়ে নিজেদের হোল্ডিং রেজিষ্ট্রেশন করতে পারবেন।
প্রত্যেককেই অনলাইনে খাজনা পরিশোধ করতে হবে, যার পূর্ব প্রস্তুতি হিসেবে প্রত্যেকের খতিয়ান ও হোল্ডিং অনলাইনে আপডেট করতে হবে। জনগণের স্বার্থে সরকারের এই উদ্দ্যোগকে শতভাগ সফল করতে আমরা প্রত্যেক নাগরিকের সহায়তা কামনা করছি।
এদিকে বর্তমান সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন মোঃ নাহিদুর রহমান।
এই উপজেলায় যোগদানের পর থেকেই পাল্টে ফেলেছেন ভূমি অফিসের চিত্র। জনগণ সেবা নিতে এসে যেন ঘুরে না যায় সে জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরমধ্যে ভূমি অফিস আঙ্গিনায় সচেতনমূলক সাইনবোর্ড, এবং ব্যানার ফেস্টুন টাঙ্গিয়েছে সহকারী কমিশনার (ভূমি)। এমনকি সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে দালালচক্র হতে সাবধান এবং আপনার সকল অভিযোগ ও পরামর্শের জন্য সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে কথা বলুন। প্রতারক থেকে বিরত থাকুন।
শতভাগ ই-নামজারী করা হয় এখানে। বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর দেশে অনেকটাই কাজের গতি এগিয়েছে। আগে একসময় নামজারীর জন্য অনেক ঘুরতে হতো জনগণকে । এমনকি মাসের পর মাস অফিসের বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতে হত।
এখন আর তা নেই । মাত্র ২৮ দিনেই নামজারী হচ্ছে। সম্পূর্ণ অনলাইনে। কাগজপত্র সঠিক থাকলে যাচাইবাছাই এর মধ্য দিয়ে এসব নামজারী করা হয়ে থাকে। কমসময়ে নামজারী করতে পারায় গ্রাগকদেরও বেশ সুবিধা হয়েছে। নামজারী হওয়ার পর আবেদনকারীর নিজ মোবাইল ফোনে চলে যাবে মেসেজ। নেই এখন আর ভোগান্তী ।
জনগণের দোড়গোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে দিনরাত নিরলসভাবে কাজ করছেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান। কিভাবে জনগণের প্রান্তে সেবা দেওয়া যায় এসব বিষয়ে চিন্ত-চেতনার মধ্য দিয়ে পরিকল্পনা করে থাকেন।
তার একটির মধ্যে এলাকাভিত্তিক গিয়ে ভূমি বিষয়ক শুনানি গ্রহণ। এই কার্যক্রমে তিনি অনেকটাই সফলতা পেয়েছেন। অনেকটাই ঝামেলামুক্ত পরিবেশে সরকারি সম্পত্তি নিয়ে দুপক্ষের বিরোধগুলো হৃাস পেয়েছে। এতে, উভয়পক্ষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছেন। দোড়গোড়ায় গিয়ে ভূমি সেবা পাওয়ায় অনেকটাই উপকার হয়েছে বলে জানান স্থানীয়রা।
উল্লেখ্য, উপজেলার সকল সম্মানিত ভূমি মালিকগনের দৃষ্টিআকর্ষণপূর্বক জানানো হচ্ছে যে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.land.gov.bd তে নির্ধারিত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের নিমিত্তে নিবন্ধন সম্পন্ন করা হচ্ছে বল অবগত করা হচ্ছে।