আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ৮ বিএনপি নেতার ৩ দিন করে রিমান্ড

সাভার প্রতিনিধি :

সাভারে দুই মামলায় গ্রেপ্তারকৃত ৮ বিএনপি নেতাকর্মীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা চিফ জুডিশিয়াল আদালত।

রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশের পরিদর্শক মতিউর রহমান মিয়া।

এর আগে বিকেলে আসামিদের আদালতে তোলা হলে তাদের এক মামলায় ১ দিন ও অপর মামলায় ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রাবেয়া আক্তার।

গ্রেপ্তারকৃতরা হলেন সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী(৩৮), সাভার পৌর বিএনপির সহসভাপতি সোহরাব হোসেন (৫৫), সাভার বিএনপি নেতা বাহরাইন বাদশা (৪৩),

তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান (২৭), তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আযম খান (৫৫), সাভার পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন হাঞ্জালা (৩৭), হাবিবুর রহমান হাবি(৫০), সাভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন (৫৭)। তাদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে।

কোর্ট পুলিশ জানায় দুপুরে বিস্ফোরক আইনে মামলায় ৮ আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় সাভার মডেল থানা পুলিশ। বিকেলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তারের আদালতে তোলা হয়। শুনানী শেষে তাদের দুই মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

ঢাকা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশের পরিদর্শক মতিউর রহমান মিয়া বলেন, আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আবার থানায় নেওয়া হয়।

প্রসঙ্গত, বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও ১০ ডিসেম্বর গণজমায়েত সফল করার সমর্থনে মিছিল, চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ, ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন সাভার মডেল থানা পুলিশ। গত রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার আসামি ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ