সাভার প্রতিনিধি:
সাভারে শুরু হয়েছে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা। বুধবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় মাঠে মেয়ে শিক্ষার্থীদের কাবাডি ও ছেলেদের হ্যান্ডবল খেলার উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সহ-ধর্মিনী শ্রীবণী ইসলাম।
উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে এ খেলা শুরু হয়েছে। খেলায় অংশ গ্রহণ করেন সাভার উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।
খেলা দুটি দেখার জন্য তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এসময় সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল নাহার,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন,তার সহ-ধর্মিনী পারুল আক্তারসহ আরো অনেকে।