নিজস্ব প্রতিবেদক :
সাভারে আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ১ হাজার শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করে করা হয়েছে। এসময় উষ্ণতার হাসির দেখা মিলেছে হাজার অসহায়ের মুখে।
শুক্রবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে রানাপ্লাজার সামনে এই মাবতার উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল।

শীতের কম্বল পেয়ে শীতার্ত মোজাম্মেল (৫৫) বলেন, আমি ময়লা পরিস্কার করে খাই। পুরে শীত গেলো কেউ খোঁজ নেয় নি৷ অনেকের মাধ্যমে একটা কম্বল চেয়েছি।
পরিবারে বৃদ্ধ স্ত্রী শীতে কাতর হয়ে থাকে। অবশেষে শীতের শেষ সময় হয়লেও এই অভাবটা পূরণ হলো।
কম্বল পেয়ে উষ্ণতার হাসি দিয়ে হাশেম (৫০) বলেন, আমি তেমন কাজ কর্ম করতে পারি না। কম্বল পেয়ে অনেক ভাল লাগছে।
আমার স্ত্রীকে গিয়ে কম্বলটি দিতে পারলে অনেক শান্তি পাবো। এছাড়া কম্বলের অনেক অভাব বোধ করেছিলাম। নিজেও শীতে কষ্ট করেছি। আজ একটু হলেও কষ্ট কমে যাবে।
কম্বল বিতরণ করে আবু আহমেদ নাসিম পাভেল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী হিসাবে করোনা মহামকরীর সময় সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এই উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, আমাদের সবাইকে সামর্থ অনুযায়ী করোনা মহামারীর সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গনণ্যমান্য ব্যক্তিসহ উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।