আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার প্রতিনিধি:

সাভারে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোঃ বাছিদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ বাছিদ শরিয়তপুর জেলার সুচিগঞ্জ থানার আব্দুর রশিদের ছেলে৷

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক জানান, রাতে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় বাছিদের। পরে মোটরসাইকেলটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, অজ্ঞাত সেই পরিবহনটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। সেই সাথে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ