আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত নিহত হয়েছে। এছাড়া এক পথচারীকে চাপাদেয়া মটরসাইকেলের দুই আরোহী গুরতর আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

তিনি বলেন, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার শিমুলতলা এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় দ্রুতগতির মটরসাইকেল চাপায় সাকিল আহমেদ রাজু(৩২) নামের এক পথচারী নিহত হয়।

এসময় মটর সাইকেলটির দুই আরোহী গুরুতর আহত হয়েছে। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া রাত সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা
মহাসড়কের হেমায়েতপুর এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় অজ্ঞাত পরিবহন চাপায়
রানা মিয়া(১৮) নামের এক পথচারীর নিহত হয়েছে। পরিবহনটি সনাক্তের চেষ্টা চলছে। নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজু ডগরমোরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও রানা ঠাকুরগাঁও জেলার মহির উদ্দিনের ছেলে বলেও জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ