আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে শিকলে বাঁধা প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক :

সাভারে শিকলে বাধা শারীরিক ও বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষণের অভিযোগে দুই বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (১৪ জুন) রাত ৯ টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টেনারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা। এর আগে রাত সাড়ে ৮ টার দিকে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

আসামিরা হলেন- সাভারের হেমায়েতপুরের হরিণধারা এলাকার মোমিন মিয়ার ছেলে নাহিদ (১৯) ও একই এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে সাদ্দাম (২২)। তারা দুইজনই ওই এলাকার বখাটে বলে পরিচিত।

ভুক্তভোগীর স্বজন জানান, ওই এলাকায় ভুক্তভোগীর মা ও ভুক্তভোগী প্রতিবন্ধী ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি বাকপ্রতিবন্ধী মেয়েকে ঘরের ভিতরে শিকলে বেঁধে গৃহপরিচারিকার কাজ করতেন।

প্রতিদিনের মত তিনি তার মেয়েকে শিকলে বেঁধে গত ১৩ জুন সকালে কাজে যান ভুক্তভোগী ওই নারীর মা। এই সুযোগে দুপুরে অভিযুক্ত নাহিদ ও সাদ্দাম ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে দরজা এঁটে দেন।

ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করলে বাঁধা দেয় ভুক্তভোগী। এসময় অভিযুক্ত তাকে বেধড়ক মারধর করে ধর্ষণ করেন।

পর ভুক্তভোগীর গোঙ্গানি শুনে তার খালা ও ভাই এগিয়ে গিয়ে দরজা খুলতে বলে। অভিযুক্তরা দরজা খুলে খালা ও ভাইকে হত্যাকরে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়।

পরে ভুক্তভোগীর মা বাড়িতে ফিরে ঘটনা শুনে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন তেঁতুলঝোরা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর। পরে আজ চেয়ারম্যানের সহায়তায় থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার।

টেনারি ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ