নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ২৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সাভার বাস স্ট্যান্ড এলাকার রানা প্লাজার সামনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর ও ১ কেজি চিনি দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসিম পাভেল। তিনি বলেন বাংলাদেশ সরকারের রাস্ট্র প্রধান শেখ হাসিনার নির্দেশে তিনি গরীব, অসহায় ও দুস্থ পরিবারেরই সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন । আজ তাঁদের পাশে দাঁড়াতে পেরে সন্তান হিসেবে কিছুটা হলেও দায়িত্ব পালন করতে পেরেছি বলে মনে হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহম্মেদ তৌফিক প্রবাল , সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, আশুলিয়া থানা যুবলীগ নেতা রাজু দেওয়ান, সাভার পৌর যুবলীগ নেতা রাজিম ভুঁইয়া মিশু, যুবলীগ নেতা ফরিদ আল রাজিসহ স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা।