আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

সাভার  প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র রত্নগর্ভা মাতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের দাদী শেখ আছিয়া বেগম এর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮শে জুন মঙ্গলবার রাতে সাভার পৌর সভার মজিদপুর এলাকায় যুবলীগের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল।

সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক (প্রবাল)। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম শেখ আছিয়া বেগম এর ১৫তম মৃত্যু বার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে শেখ আছিয়া বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহ্ফিল এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ,আশুলিয়া থানা যুবলীগ নেতা রাজু দেওয়ান,

যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাইম তূর্য্য সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা জেলা,থানা,পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ