সাভার প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভারে যুবলীগের উদ্যোগে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ই জুলাই শনিবার সকালে মজিদপুর এলাকায় প্রায় ৬ শতাধীক গরীব ও অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ভাতের চাউল,পোলার চাউল,চিনি,দুই প্রকার সেমাই ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং
বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে দেশবাসীকে অগ্রীম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সেই সাথে সবাইকে মিলে মিশে এক সাথে ঈদ উদযাপন করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো অনেক ছিলেন যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাইম তূর্য্য সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা জেলা,উপজেলা,পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।