নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে জাকির হোসেন (৩৬) নামের এক যুবককে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ব্যাপারে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী রহিমা বেগম। এর আগে গত ১৫ ডিসেম্বর দুপুরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেন নি।
অপহরণের শিকার জাকির হোসেন চাঁদপুর জেলা সদরের মনসুর দেওয়ানের ছেলে। তিনি সাভারের কাতলাপুরের আমতলা এলাকার শোভার বাড়িতে ভাড়া থেকে উলাইলে চটপটির ব্যবসা করতেন।

ভুক্তভোগীর স্ত্রী রহিমা বলেন, ‘আমার স্বামী গত ১৫ ডিসেম্বর কাজের উদ্দেশ্য বাগি থেকে বের হন। সেদিন সন্ধ্যায় একটি ফোন থেকে কে বা কারা বাড়িওয়ালা শোভার মোবাইলে ফোন করে বলেন তার স্বামী এক্সিডেন্ট করেছে। দ্রুত ৪ লাখ টাকা দিতে হবে।
দশ মিনিট পরে আবার একই নম্বর থেকে ফোন আসে। তখন বলে, তার স্বামী দেলোয়ার হোসেন চুরি করে ধরা পড়েছে। তার স্বামীকে বাঁচাতে হলে দ্রুত ৪ লাখ টাকা পাঠাতে হবে। তার স্বামী কোথায় আছেন এমন প্রশ্নের জবাবে অপহরণকারীরা বলেন নারায়ণগঞ্জে রয়েছে।
দ্রুত টাকা না পাঠালে তার স্বামীকে হত্যার হুমকিও দেন বলে জানান তিনি। পর দিনই থানায় এসে অভিযোগ করতে চেয়ে পারি নাই। এতোদিন স্বামীর অপেক্ষায় থেকে আজ অভিযোগ দায়ের করেছি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল
বলেন, এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী রহিমা। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।