সাভার প্রতিনিধি :
প্রতিষ্ঠার শুভক্ষণে উৎসবে মাতি” এই ¯শ্লোগানকে সামনে রেখে সাভারে মোহনা টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ শে নভেম্বর বিকেলে
সাভার উপজেলা পরিষদ হলরুমে মোহনা টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোহনা টেলিভিশনের সাভার উপজেলা প্রতিনিধি জিয়া উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীরের উপস্থিতিতে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহীদ মিনার হয়ে একই স্থানে এসে শেষ হয়।
পরে হল রুমে এসে আলোচনাসভা শেষে কেক কেটে মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন জিটিভির আশুলিয়া প্রতিনিধি শরিফ শেখ,
এশিয়ান টেলিভিশনের সাভার প্রতিনিধি আবুল বাসার সবুজ, যায় যায় দিনের সাভার উপজেলা প্রতিনিধি মোঃ আরজু মীর, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম রুবেল,
সাংবাদিক রফিকুল ইসলাম জিল্লু,দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিন, দৈনিক আজকের পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি রিফাত মেহেদী, ঢাকা পোস্ট এর সাভার আশুলিয়া ধামরাই প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহিদ, ডেইলি সান পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি মেহেদী মানিক।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজারুল ইসলাম,সাভার প্রেস ক্লাবের আহব্বায়ক জাভেদ মোস্তফা ও সদস্য সচিব রুপোকুর রহমানসহ আরও অনেকে।