আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে মহাসড়কে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

সাভার প্রতিনিধি :

সাভার পৌরসভা এলাকার ওষুধ কিনতে যাওয়ার পথে মধ্যরাতে মহাসড়কে আরোহীকে ছুড়িকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোবারক হোসেন পলাশ নামের একজন আহত হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) বিকালে সাভার মডেল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী মেহেদী হাসান।

এরআগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকা এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোবারক হোসেন পলাশ সাভারের দক্ষিণ পাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওষুধ কেনার জন্য মেহেদী হাসান ও তার বন্ধু মোবারক হোসেন পলাশ মোটরসাইকেল যোগে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় যায়।

কোথাও ওষুধের দোকান খোলা না পেয়ে বাস স্ট্যান্ডটির মোল্লা হোটেলের সামনে গিয়ে দাড়ায়। এসময় তারা দেখতে পায় ৫-৭ জন ব্যক্তি ছুড়ি, সুইচ গিয়ার ও চাকু দিয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছে।

পরে সেখানের পরিস্থিতি খারাপ দেখে মোটরসাইকেলে উঠে চলে যেতে গেছে সেই অস্ত্রধারী ব্যক্তিরা অর্কিত তাদের উপর হামলা করে। এতে মোবারক হোসেন পলাশের গলায় ছুড়ি দিয়ে আঘাতের সৃষ্টি হয়। এসময় সুযোগ বুঝে অস্ত্রধারীরা মোটরসাইকেল নিয়ে চলে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী মোহেদি হাসান বলেন, আমরা ওষুধ কেনার জন্য গিয়েছিলাম। হটাৎ কয়েকজন ছেলে ছুড়ি দিয়ে মানুষদের ভয় দেখাচ্ছে। তাই সেখান থেকে চলে যেতে চাইছিলাম।

গাড়িটা স্ট্রাট দেওয়া মাত্র আমাদের উপর তারা হামলা চালায়। পড়ে গাড়িটা নিয়ে যায়। শুনতে পেরেছি তারা মোল্লা হোটেলেও ভাঙচুর করেছে টাকা নিয়ে গেছে৷

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল আহমেদ বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শনে গিয়েছিলাম। তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ