আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসা-বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক :

সাভার পৌরসভা এলাকার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বাসা-বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টা ব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর ৫ টার দিকে পৌর এলকার মজিদপুরে এঘটনা ঘটে। পরে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান আসাদ বলেন, খবর পেয়ে আমাদের স্ট্যাশন থেকে তিনটি ইউনিট গিয়ে কাজ শুরু করে প্রায় ১ ঘন্টার ভেতর আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত বাসা-বাড়িতে ও সামনে থাকা দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এতে প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ