নিজস্ব প্রতিবেদক :
সাভার পৌরসভা এলাকার বাজার রোঢ এলাকায় একটি মুদি দোকানের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত পনে ৩ টার দিকে সাভার বাজার রোডে মেসার্স বনিকা ব্রাদাস নামে সেই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দেড় ঘটনা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফায়টার বেলাল বলেন, গোডাউনটির মালিক গৌতম বনিক। আমরা আগুনের সংবাদ পাই ৩ টা ৪০ মিনিটে।
তখন দ্রুত আমাদের ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট ঘটনা স্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কটিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনটিতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি। তবে কেউ হতাহত হয়নি।