আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক :

সাভারে তরুণী ধর্ষণের অভিযোগে রাজু মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অন্যান্য আসামিদের সাথে প্রীজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজু রাজু নড়াইল জেলা সদর থানার বড়গাথি এলাকার বাসিন্দা। তিনি বিরুলিয়ায় সিটি ইউনিভার্সিটির পিয়ন হিসাবে কর্মরত ছিলেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলা দায়ের করেন এক তরুনী।

এরপর তরুণীকে বিয়ে না করে আত্মগোপন করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।

এর পর থেকে আত্মগোপন করেন রাজু। তবে ঘন ঘন স্থান পরিবর্তন করতে থাকেন তিনি। তবে পুলিশও অভিযান অব্যাহত রাখেন। সর্বশেষ আজ সকালে নড়াইল জেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য (এস আই) আব্দুল কুদ্দুস বলেন, গত বছরের ১৪ সেপ্টেম্বর মামলা দায়েরের দিন থেকে পালিয়ে ছিলেন রাজু।

তবে শেষ রক্ষা হয়নি, প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়েছে। একই সাথে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ