আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বর্ণাঢ্য আয়োজনে ১৯ মে শুরু হচ্ছে ৮ম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট

মোঃ শামীম হোসেন:

সাভারে বর্ণাঢ্য আয়োজনে আগামী ১৯ মে শুরু হচ্ছে অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট।

শনিবার দুপুরে সাভার গলফ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সমাস সম্মেলনে বক্তব্য রাখেন,ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ও সাভার গলফ ক্লাবের সদস্য সচিব মেজর মোহাম্মদ মহিউদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ মে বর্নাঢ্য আয়োজনে টুনামেন্ট উদ্বোধন করা হবে এবং পুরষ্কার বিতরণী মাধ্যমে তা শেষ হবে ২১ মে।

যৌথভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ শাহিনুল হক ও ওয়ালটন গ্ৰুপের চেয়ারম্যান নুরুল আলম রিজভী ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ