নিজস্ব প্রতিবেদক :
সাভারে প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সেলিম মন্ডল।
শুক্রবার সকালে সাভারের শিমুলতলা এলাকায় প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল ১ কেজি, সেমাই ১ কেজি, পেয়াজ ১ কেজি ও তেল।

ঈদ উপহার বিতরণে এসে সাভার থানার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সেলিম মন্ডল বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি তার উদ্যােগে ৫০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে সামান্য ঈদ সামগ্রী বিতরণ করেন।
তিনি আরও বলেন আগামীতে তিনি এই অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সব সময় নিজের সাধ্য মতো সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাবেন।