আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার ১ নং ভবনের ৭ তলার একটি ফেব্রিকস গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে ২ টা ৩৫ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ২ টা ৫৫ মিনিটে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর পতিরাম মন্ডল বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি।

গোডাউনে নীট ফেব্রিক ছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছেনা। কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবু আগুন নিয়ন্ত্রণ করতে সহায়তাকারী কারখানার শ্রমিকরা কেউ আহত আহত হতে পারে আমাদের জানা নেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ