আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পাঁচতলা থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে একটি নির্মানাধীন ভবন থেকে পড়ে আনিছুর রহমান (৩০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সাভার পৌরসভার ছায়াবিথী এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটির একটি ভবন থেকো পড়ে ওই নির্মান শ্রমিকের মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমান কিশোরগঞ্জ জেলা সদরের হোসেনপুর গ্রামের বাসিন্দা। তিনি তার পরিবারসহ সাভারে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, সাভারের ছায়াবিথী এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটিতে ২১ ব্যক্তি মিলে একটি ৬ তলা ভবন নির্মান করছেন। সেই ভবনের ৫ তলায় শুক্রবার সকালে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক আনিছুর রহমান।

এসময় পা পিছলে দোতলায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ