আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাস, হেলপারের পা বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি :

সাভারে দূরপাল্লার হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী পরিহন নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ১২ আহত হয়েছেন। এসময় গাড়ির হেলপার শওকাতের (৪৪) একটি পা বিচ্ছিন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ডে ঘটনা ঘটে। এঘটনায় অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পা বিচ্ছিন্ন হওয়া হেলপার শওকাত হোসেন রংপুর জেলা সদর থানার কামারগাতনা গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে হানিফ পরিবহনের ওই বাসের হেলপার হিসেবে চাকরি করতেন।

হানিফ পরিবহনের সুপারভাইজার অপু বলেন, আমরা বিকেলে যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই।

সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ডে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপরে বাস তুলে দেয়। এসময় গাড়ির হেলপার শওকাত গাড়ির নিচে পড়ে গেলে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌছে বিচ্ছিন্ন হওয়া একটি পা উদ্ধার করেছি। তবে সেখানে কাউকে পাইনি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। একই সাথে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত বাসের হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ