নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে দেশীয় তামাক জাত দ্রব্য সিগারেট শিল্প টিকিয়ে রাখতে বিদেশি কোম্পানীর চেয়ে দেশীয় কোম্পানীতে উৎপাদিত পন্যের আলাদা মুল্য নির্ধারনে মানব বন্ধন করেছে দেশীয় শতভাগ মালিকানাধীন সিগারেট বিড়ি মালিক শ্রমিক ঔক্য পরিষদ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাভারের সিটি সেন্টারের সামনে এই মানববন্ধন করেন তারা।
এসময় দেশীয় শতভাগ মালিকানাধীন সিগারেট বিড়ি মালিক শ্রমিক ঔক্য পরিষদের সভাপতি বলেন, করোনা ভাইরাসের কারনে সৃষ্ট বিশ্ব অর্থনীতির বিশাল বিপর্যয় মোকাবেলার লক্ষ্য নিয়ে মানুষের জীবন রক্ষা ও জীবিকার নিশ্চয়তা প্রদানের উদ্দেশ্যে ‘অর্থনৈতিক উত্তোরণ ও ভবিষ্যত পথ পরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থ বছরে প্রস্তাবিত উন্নয়নমুখী কৌশলী এবং ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। সেই সাথে আমরা দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপে সার্বিক সহযোগীতা প্রদানের নিশ্চয়তা প্রদান করছি।
তিনি আরও বলেন, ২০২০-২১ এর বাজেট পর্যালোচনা করে আমরা দেখেছি যে, এই বাজেটে বৃহৎ, মাঝারী ও ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে ব্যক্তি পর্যায় খাতে লাভবান হয় সে মতেই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট অর্থনৈতিক উন্নয়নের সোপান এবং ব্যবসা বান্ধব।
কিন্তু দেশে ব্যবসারত ২৬ টি সিগারেট কোম্পানির মধ্যে ২৪ টি শতভাগ দেশীয় এবং ২ টি বিদেশী মালিকানাধীন। এসব সিগারেটের দাম নির্ধারনে দেশী এবং বিদেশী কোম্পানী একই কাতারে আনা হয়েছে। ফলে দেশীও কোম্পানিগুলো বিদেশী মালিকানাধীন কোম্পানীর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এতে করে এই শিল্প সমুহ অচিরেই বন্ধ হয়ে যাবে। তাই প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পে উৎপাদিত বিড়ি ও সিগারেটের দাম তুলনামুল কম করার জন্য আবেদন করছি। অন্যথায় আমরা ব্যাংক লোনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে দেওলিয়া হবে কোম্পানী গুলো। তাই আমাদের শতভাগ দেশীয় বিড়ি ও সিগারেট শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আহবান করছি।
এসময় উপস্থিত ছিলেন, দেশীয় শতভাগ মালিকানাধীন সিগারেট বিড়ি মালিক শ্রমিক ঔক্য পরিষদের সভাপতি মীর মাহমুদুল হোসেন রানা, সহ-সভাপতি মো: ফারুক হোসেন মিলন, সাধারন সম্পাদক আকমল হোসেন সবুজসহ প্রায় শতাধিক বিড়ি ও সিগারেট শিল্পের সাথে জড়িত শ্রমিকরা