আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে দূর্নীতির অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :

টিআর কাবিখা ও রাস্তা উন্নয়নের টাকা আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগে সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

জানা যায়, ক্ষমতায় থেকে তিনি নানা দুর্নীতি ও অনিয়মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়।

এর মধ্যে রয়েছে কাউন্দিয়ার সিংগাসার আলী আহম্মদ স্কুল থেকে বেলতলা মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্পের ৪০ লাখ বরাদ্দের কাজ শেষ না করে টাকা ও রাস্তা সংস্কারের টিআর কাবিখার চাল আত্মসাৎ প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে।

এছাড়া পরিষদের সভায় ভুয়া রেজুলেশন তৈরি করে তা দেখানোর অভিযোগও রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ