সাভার প্রতিনিধি :
সাভারের ইমান্দিপুর এলাকার বাসিন্দা দক্ষিণ কুরিয়া প্রবাসী জামাল হোসেনের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
এসময় চোরেরা ঘরের স্টিলের আলমারির তালা কেটে তিন ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকাসহ ফ্রিজে থাকা প্রায় ২০ কেজি গরুর মাংশ, মাছ এবং পানির কলসহ বিবিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সামছুন্নাহার বাদী হয়ে বুধবার বিকালে সাভার মডেল থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে প্রবাসীর স্ত্রী সামছুন্নাহার বলেন,
আমার শ্বশুর আব্দুল জলিল হাওলাদার (৭৫) অসুস্থ হয়ে পড়লে গত-২৩ তারিখ সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করি।
এসময় আমার বাসার জানালা দরজা
কেচিগেট তালাবদ্ধ করে আমরা চিকিৎসার জন্য আমার স্বশুরকে নিয়ে ঢাকার শহীদ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যাই।
চিকিৎসাধীন অবস্থায় আমার স্বশুর সামান্য সুস্থ হলে আমরা ২৬ তারিখ বিকালের সময় আমার শ্বশুরকেসহ আমরা বাসায় এসে দেখি আমাদের বাসার কেচিগেটসহ দরজার তালা ভাঙ্গা ও বাসার ভিতরের সমস্ত মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে।
তখন বাসার ভিতরে খোঁজা খুঁজি করে দেখি আমাদের রান্না ঘরের জানালার গ্রীল কাটা। আমার শ্বশুরের ঘরে থাকা ষ্টীলের আলমিরার লকার
ভাঙ্গা ও উক্ত ষ্টীলের আলমিরায় থাকা নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, আমার ব্যবহৃত স্বর্ণের তৈরী এক জোড়া কানের দুল ওজন অনুমান আট আনা মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা,
স্বর্ণের তৈরী একটি চেইন ওজন অনুমান ০১ (এক) ভরি মূল্য অনুমান ৮০,০০০/-(আশি হাজার) টাকা, স্বর্ণের তৈরী এক জোড়া চুড়ি ওজন অনুমান আট আনা ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা এবং
আমার শাশুড়ীর ব্যবহৃত স্বর্ণের তৈরী একটি চেইন ওজন অনুমান আট আনা মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকাসহ আমাদের বাসার বিভিন্ন স্থানে থাকা মোট ০৮ (আটটি) ষ্টীলের পানির কল (ট্যাব) মূল্য অনুমান ৪,০০০/-(চার হাজার) টাকাসহ সর্ব মোট ৫,০৪,০০০/-(পাঁচ লক্ষ চার হাজার) টাকার মালামাল নেই।
আমার ধারণা, আমার শ্বশুরের অসুস্থতা জনিত কারনে আমাদের বাসার সকলে বাসার বাইরে
থাকার সুযোগে ২৩শে অক্টোবর হতে ২৬শে অক্টোবর মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা আমাদের বাড়ীর কেচিগেট ও দরজার তালা যে কোন উপায়ে ভেঙ্গে বা কেটে আমাদের বাড়ীর মধ্যে অনধিকার প্রবেশ করে উপরোল্লেখিত মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানান তিনি।
এব্যাপারে সাভার মডেল থানার এস আই রুবেল মিয়া জানান, ইমান্দিপুরে একটি বাড়িতে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।