নিজস্ব প্রতিবেদক :
সাভারে একটি নির্মানাধীন গভীর ড্রেনের ভিতর থেকে একদিনের কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এঘটনায় সুরতহাল শেষে ওই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাভারের মর্ডানপ্লাজা ও সিটি টাওয়ার সংলগ্ন কবরস্থান রোডের একটি নির্মানাধীন ড্রেন থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি ড্রেন থেকে একদিন বয়সী কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারনা করা হচ্ছে কোন মনুষ্যত্বহীন ব্যক্তি এই নবজাতককে ড্রেনে ফেলে যায়। নবজাতকের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক শাহারিয়ার বলেন, উদ্ধারকৃত নবজাতকটি ১ দিন বয়সের বলে ধারণা করছি। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।