আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ডাকাতি হওয়া ৬ গরু উদ্ধার, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক :

সাভারে ডাকাতির প্রায় দেড় মাস পর অভিযান চালিয়ে ৬ টি গরু উদ্ধার করে মালিকের বাড়ি পৌঁছে দিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. কামাল হোসেন।এর আগে শনিবার দুপুর পর্যন্ত নারায়নগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো- টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পায়সানা গ্রামের ছামসুল উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫), একই জেলার ঘাটাইল থানার জামুরিয়া গ্রামের মৃত গনি ময়িার ছেলে হুমায়ন কবির (৩৪), একই থানার জরকা ডানি কাত্রা গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে হালিম মিয়া ওরফে জুয়েল (২৮), নাটোর জেলার গুরুদাসপুর থানার ধানুরা গ্রামের মো. কানু মন্সীর ছেলে সুমন মুন্সী (২০), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নরকুনা গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে আলী হোসেন (৫৬), নায়রায়নগঞ্জের বন্দর থানার সামসু্দ্দিনের ছেলে মোসলেউদ্দিন (৫২) ও আব্দুল হালিম মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৩)

ডিবি পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর ভোর রাতে সাভারে আশরাফুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। হেমায়েতপুরের ঝাউচর এলাকায় তার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মী করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৭ টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এঘটনায় সাভার মডেল থানায় ভুক্তভোগীর স্ত্রী দোলনচাঁপা মামলা দায়ের করলে ছায়া তদন্তে নামে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তদন্তের এক পর্যায়ে ডাকাতদের অবস্থান শনাক্ত করে রাজধানীর পার্শ্ববর্তী নারায়নগঞ্জে অভিযান চালানো হয়। এসময় সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে ৭ ডাকাতকে গ্রেফতার করে গরু ৬ টি উদ্ধার করেন তারা। ডাকাতি করা গরুসহ সকল মালামাল বিক্রি করলেও গরুগুলো উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক মো. কামাল হোসেন  বলেন, গরুগুলো ইতিমধ্যে মালিকের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ডাকাতির মামলা রয়েছে। তারা ঘর বাড়িসহ বিভিন্ন বাজারও ডাকাতি করে থাকে। তাদের রিমান্ড আবেদন করে আজ রোববার আদালতে পাঠানো হবে। লুট হওয়া বাকী মালামাল উদ্ধরের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ