আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে টিসিবির পন্য ন্যায্য মূল্যে বিক্রয়

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সরকারের নির্দেশে সারা দেশে ন্যায্য মূল্যে টিসিবির পন্য বিতরণ হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভারে টিসিবির পন্য বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের জামসিং শুকুরজান আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই পন্য বিক্রয় করা হয়।

একটি পরিবার ৫৬০ টাকায় পেয়েছে ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি মুশুরী ডাল।

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও শুকুরজান আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি রমজান আহমেদ বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য ৫৬০ টাকায় ৮০০ পরিবারকে ন্যায্য মূল্যে পন্য বিতরণ করা হচ্ছে। আগামীতে ১নং ওয়ার্ডের জনগনের জন্য বেশী বেশী টিসিবির পন্য দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন।

উপকার ভোগী ফিরোজা বেগম বলেন, আমরা গরীব মানুষ ঈদের আগে কম দামে পন্য আমাদের অনেক উপকার হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আল্লাহ যেন দীর্ঘ আয়ু দান করে এই দোয়া করি।

শুকুরজান আর্দশ উচ্চ বিদ্যালয়ে টিসিবির পন্য বিক্রয় করার সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নওশেদ আলী, হাজী আব্দুল গনি সরকারী বিদ্যালয়ের সভাপতি মোঃ জসিম উদ্দিন মিয়াসহ আরও অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ