আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ঝুট গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক :

সাভারে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটনা ঘটেছে। এঘটনায় সাভার ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাভারের মজিদপুর এলাকার হাসান প্লাজা সংলগ্ন হারুন মিয়া নামের এক ব্যবসায়ীর ঝুট গোডাউনে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ওই এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বেশ কিছু ঝুট নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যায় নি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, তদন্ত করে আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যাবে। তবে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ