আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে চোলাই মদ-ইয়াবাসহ তিনজন আটক

সাভার প্রতিনিধি :

সাভারের আমিনবাজার থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ৫৫ লিটার চোলাই মদ ও ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

এর আগে সোমবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে সাভারের আমিনবাজার তুরাগ নদীর পাড়ের হিজলা ঘাটলা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আটকরা হলো- সাভার আমিনবাজার এলাকার সালেহপুর দেওয়ান বাড়ির মৃত রাশেদ আলীর ছেলে মোঃ নাছের (৩৫), সাভারের কাউন্দিয়া এলাকার গাংনাতপুরের মৃত হানিফের ছেলে মোঃ রমজান আলী(৫৫) ও শেরপুর সদর এলাকার রোহা বেপারিপাড়ার ছমর উদ্দিনের ছেলে মহিউদ্দিন(৫০)।

পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কতিপয় মাদক ব্যনসায়ী আমিনবাজারের তুরাগ নদীর পাড়ে ভ্রাম্যমাণ অবস্থায় মাদক বেচাকেনা করতেছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবাসহ তিন মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

এবিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ