আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে গ্রেফতার জামায়াত-শিবিরের ৬৬ জনের তিনদিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক :

সাভারের একটি হাউজিংয়ের নির্জন স্থান থেকে গোপন মিটিংয়ের সময় গ্রেপ্তার ৬৬ জন জামায়াত-শিবির নেতার্মীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশ পরিদর্শক মতিউর রহমান।

এর আগে ৭ দিনের রিমান্ড চেয়র আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মোজাহিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তদন্ত শেষে তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে।

পুলিশ জানায়, গতকাল বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে গোপন রুকন মিটিং করছিলেন।

তারা দেশের বিভিন্ন স্থান থেকে ওই হাউজিং সোসাইটিতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাজা ককটেল, ভর্তি ফরমসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

পরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বাদী হয়ে পুলিশি কাজে বাধা ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। আজ দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে এক মামলায় ১ দিন ও অপর মামলায় ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

কোর্ট পুলিশের পরিদর্শক মতিউর রহমান বলেন, দুপুরে আসামিদের আদালতে পাঠানো হলে বিকেলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোজাহিদুল ইসলামের আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের প্রত্যেকের দুই মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ