আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে গুলিবিদ্ধ রোগীকে দেখতে ডেপুটি আ্যটর্নী জেনারেল শাহানারা

সাভার প্রতিনিধি :

সাভারে একটি সুতা তৈরির কারখানায় ভাড়াটে সন্ত্রাসীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধের ঘটনায় ডেপুটি আ্যর্টনী জেনারেল কাজী শাহানারা ইয়াসমিন শনিবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ-খবর নিতে ও প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে আসেন।

নানা অনিয়মের অভিযোগে ১৭ আগষ্ট উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এর সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আনিসুর রহমানকে সকল পাওনাদি বুঝিয়ে দিয়ে চাকুরিচ্যুত করে কতৃপক্ষ।

পরে সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আনিসুর রহমান একটি মাইক্রোবাসে করে ১৭ জন সন্ত্রাসী নিয়ে কারখানায় প্রবেশ করে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখেন। এসময় কারখানার ফ্লোর ইনচার্জ রিপন, ড্রাইভার রফিক ও জাহাঙ্গীর চিৎকার ও চেচামেচি করলে সন্ত্রাসীরা তাদেরকে

এলোপাথারী ভাবে গুলি করে ও বেশ কয়েকজনকে জনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা গুলির শব্দ শুনে সাভার মডেল থানা ও শিল্প পুলিশ ও র‌্যাবকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসী ও কারখানার সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আনিসুর রহমানকে আটক করেন।

এসময় সন্ত্রাসীদের কাছ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। পরে কারখানা কতৃপক্ষ গুলিবিদ্ধসহ আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের খোঁজ-খবর নিতে এসে ডেপুটি আ্যটর্নী জেনারেল কাজী শাহানারা ইয়াসমিন বলেন,

এ ঘটনায় এক নম্বর আসামি সরাসরি নির্দেশ দিয়েছে আহতের দুই পায়ের মাঝখানে চেপে ধরে গুলি করতে এবং সে অনুযায়ী গুলি করা হয়েছে। যে কারণে তার পুরুষাঙ্গটি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে।

আহতদের মাঝে একজন বিদেশী নাগরিকও রয়েছেন। একজন আইনজীবী হিসেবে আমি এর ন্যায্য বিচার, আহতদের ভরণপোষণ সহ তাদের যেন অর্থনৈতিক সচ্ছলতা আসে তার দাবি জানাচ্ছি।

আহত ব্যক্তির স্ত্রী বলেন, আমার স্বামীকে যে গুলি করেছে আমি তার সঠিক বিচার চাই। সে আমাদের পরিবারের একমাত্র উপার্জন কম ব্যক্তি এখন সে বিছানায় পড়ে আছে। আমাকে হুমকি ও নানা ভয়ভীতি দেখানো হচ্ছে। পুলিশের কাছে তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ