আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় দুই জন আহত

নিজস্ব প্রতিবেদক :

সাভারে মাঠে আগুন জ্বালাতে বাঁধা দেওয়ায় দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সদস্যরা। এঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শুক্রবার (৪ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে সাভারের নামা বাজার এলাকার বাজার রোডের ব্যাংক এশিয়ার সামনে এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সাভার পৌরসভার সবুজবাগের বিনোদ বাইদ এলাকার খোকনের ছেলে ইয়াসিন (১৬)। অন্যজন হলো সাব্বির (১৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

ভুক্তভোগীরা জানায়, ওই এলাকার আবুল নামের এক ব্যক্তির একটি মাঠের দোকানে এক মাস আগে শর্টসার্কিটের কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ থেকে ৫ টি দোকান পুড়ে যায়। আজ রাত ৯ টার দিকে ওই মাঠেই আগুন জ্বালিয়ে দেয় কিশোর গ্যাং লিডার নাইম ও তার সহযোগীরা। ভুক্তভোগী সাব্বির ও ইয়াসিন তাদের আগুন জ্বালাতে নিষেধ করে। পরে আজ রাতে বাড়ি ফেরার সময় আগে থেকে ওঁত পেতে থাকা কিশোর গ্যাং লিডার নাইমের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এঘটনায় শান্ত ও ইয়াসিন মারাত্মক ভাবে জখম হয়। এদের মধ্যে ইয়াসিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রস্তুতি চলছে।

সাভার থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) মুজিবুর রহমান  বলেন, আহত এক কিশোর থানায় অভিযোগ দিতে এসেছেন। তার মাথা ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত দিন আগে এই গ্যাংয়ের সদস্যরা জাকির হোসেন নামের এক ব্যক্তির ভাড়াটিয়া নারী পোশাক শ্রমিকের কাছে চাঁদা চাইলে এলাকাবাসী ধাওয়া দেয়। পরে তারা পালিয়ে যায়। এই গ্যাংটির কার্যকলাপে সবুজবাগ ও বাজার রোডের বাসিন্দারা অতিষ্ঠ বলে অভিযোগ এলাকাবাসীর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ